
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন—
দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর (৪৫),
সাতক্ষীরা সদরের হাড়দ্দাহ গ্রামের সোহরাফ হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫),
একই এলাকার মৃত জিয়া উদ্দীন গাজীর ছেলে মূসা করিম।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬ বোতল উইন্স কো-রেক্স ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।