1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঈদকে সামনে রেখে খুলনায় বিএসটিআই’র বিশেষ মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:২৪|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঈদকে সামনে রেখে খুলনায় বিএসটিআই’র বিশেষ মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
Spread the love

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের জন্য মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস, খুলনা।

মঙ্গলবার বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসনের সমন্বয়ে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কেডিএ নিউমার্কেটের ডে-সেভেন ইউনিক সুপার শপে দেখা যায়, প্রতিষ্ঠানটি টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, নেইল পলিশ ও লিপস্টিকসহ বিভিন্ন পণ্যে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই লেবেল ও মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয় ও বিতরণ করছিল। এ অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮”–এর ১৫ ও ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জোড়াগেট, খালিশপুর এলাকার নুরজাহান ফুড প্রোডাক্টসে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং লেবেলে মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ পাওয়া যায়। একই আইনের ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ-এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে বিএসটিআই’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। বিএসটিআই বিভাগীয় অফিস জানিয়েছে, ভোক্তা অধিকার সুরক্ষা ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ মানচিহ্নযুক্ত বা সন্দেহজনক পণ্য দেখলে ভোক্তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025