1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বেডরুমে গিয়ে পরিবার সহ গুলি করার হুমকি দেওয়া নেতা দল থেকে বহিষ্কার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:০৮|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বেডরুমে গিয়ে পরিবার সহ গুলি করার হুমকি দেওয়া নেতা দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
Spread the love

 

রংপুরে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানসহ গুলি করার হুমকির অভিযোগে জেলা যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরেক নেতাকেও বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে রংপুর জেলা যুবদল এক বিজ্ঞপ্তিতে জানায়, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ যুবলীগের রংপুর মহানগর শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর হারুন অর রশিদের পরিচালিত ‘ক্যাবল ওয়ান’ ব্যবসা দখলের চেষ্টা করেন অভিযুক্তরা। ব্যবসা হস্তান্তরে রাজি না হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে ‘ক্যাবল ওয়ান’ অফিসে প্রবেশ করে শারীরিক হামলা, ভাঙচুর ও নতুন ফিডার নিয়োগে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ ওঠে। অফিসে ধারণ করা একটি ভিডিওতে মনুকে ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’-এর জিএমকে ফোন করে হুমকি দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, “আজকের মধ্যে সমাধান না হলে বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করে আসব।” ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তামজিদুর রশিদ গালিব দাবি করেন, অতীতে তাকে কারাগারে পাঠিয়ে তার ব্যবসা দখল করা হয়েছিল এবং তিনি নিজের পাওনা ফেরত নিচ্ছেন। তবে ব্যবসার মালিকানার লিখিত নথি আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ ধরনের ব্যবসায় আনুষ্ঠানিক ডকুমেন্টস থাকে না।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলি জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রতিবাদে রংপুর জেলায় ‘ক্যাবল ওয়ান’-এর সিগন্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এতে গ্রাহকদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025