1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় পরিকল্পিত হত্যাকাণ্ড: সাতজনের হামলায় নিহত মাসুম, আটক ১ - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৩১|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনায় পরিকল্পিত হত্যাকাণ্ড: সাতজনের হামলায় নিহত মাসুম, আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনার ব্যস্ত ডাকবাংলা মোড়ে পরিকল্পিত হামলায় রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ (৪৭) নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতজনের একটি সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে ‘কন্ট্র্যাক্ট কিলিং’-এর উদ্দেশ্যে ঘটনাস্থলে আসে। তারা মাসুম বিল্লাহকে লক্ষ্য করে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
হামলার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক বিভাগের এক ইন্সপেক্টরের সন্দেহ হয় অশোক ঘোষ নামে এক ব্যক্তির আচরণে। তার কোমরে একটি পিস্তল দেখতে পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক অশোক ঘোষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই হত্যাকাণ্ডে মোট সাতজন জড়িত ছিল এবং এটি একটি পূর্বপরিকল্পিত ‘কন্ট্র্যাক্ট কিলিং’। হত্যাকাণ্ডে অংশ নেওয়ার জন্য অশোক ঘোষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল বলেও তিনি জানিয়েছেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। হত্যার পেছনে কারা মূল পরিকল্পনাকারী ছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

More News Of This Category
© All rights reserved © 2025