1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খালাসি জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় চুরি: নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল লুট - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৩১|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খালাসি জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় চুরি: নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
Spread the love

খুলনা নগরীর খালাসি জামে মসজিদ সংলগ্ন আল-ক্বলম মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) জুমার নামাজের সময় মাদ্রাসার হেফজ বিভাগের কক্ষে তালা ভেঙে দুর্বৃত্তরা নগদ টাকা ও মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, জুমার নামাজ চলাকালে মাদ্রাসার চতুর্থ তলায় অবস্থিত হেফজ বিভাগের গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে সেখান থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়দের জানায় এবং চোর শনাক্ত করতে সবার সহযোগিতা কামনা করেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ চোরের সঠিক পরিচয় বা তথ্য দিতে পারেন, তবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে—ইনশা-আল্লাহ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025