1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে উধাও, প্রতারকের খোঁজে পুরস্কার ঘোষণা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৩৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে উধাও, প্রতারকের খোঁজে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনা নগরীতে এক নারীর ব্যাটারিচালিত রিকশা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোনাডাঙ্গা মডেল থানা–এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, নগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মোছা. মমতাজ (৩৫) প্রতারণার শিকার হয়েছেন। তার অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত রব্বানি মোড়ল (৪০) গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফিজ নগর এলাকার একটি চার্জিং পয়েন্ট গ্যারেজ থেকে মমতাজের মালিকানাধীন একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। রিকশাটির আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি রিকশাটি রাতে ফেরত দেওয়ার কথা বললেও নির্ধারিত সময়ের মধ্যে তা ফেরত দেননি। বরং পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি রিকশাটি গ্যারেজে না এনে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এরপর থেকে অভিযুক্ত রব্বানি মোড়লের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না বলে জানান মমতাজ। এতে করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
রিকশাটি উদ্ধারের আশায় নিরুপায় হয়ে ভুক্তভোগী নারী সোনাডাঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্তকে ধরিয়ে দিতে পারলে নগদ ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
ভুক্তভোগী দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং তার ব্যাটারিচালিত রিকশা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
যোগাযোগ:
অভিযুক্ত রব্বানি মোড়লের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী—
📞 ০১৯০৩-২৫৬৬২৭
📞 ০১৯৩৩-৮৯০৩৬৯

More News Of This Category
© All rights reserved © 2025