1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নিখোঁজের ৫ দিন পর বাগেরহাটের ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১৩|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিখোঁজের ৫ দিন পর বাগেরহাটের ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
Spread the love

বাগেরহাটে নিখোঁজের পাঁচ দিন পর গীতা রানী দাস (৫৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকায় তার নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে এক প্রতিবেশী নারী ডোবা থেকে শাক তুলতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি গীতা রানী দাসের বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের একমাত্র ছেলে দূর্জয় দাস জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যে তিনি হঠাৎ করে বাড়ির হাউজ বা পুকুরে পড়ে যেতেন। গত বুধবার সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, মাইকিং করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী গীতা রানী দাস মানসিক বিকারগ্রস্ত ছিলেন এবং মৃগী রোগেও আক্রান্ত ছিলেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025