
বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে ঢাকা মেট্রোরেল–এ চড়ে উত্তরা গমন করেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। পরে তিনি মেট্রোরেলের দিয়াবাড়ি মেট্রো ডিপো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি মেট্রোরেলের সার্বিক কার্যক্রম ও সেবা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
রোববার (৮ মার্চ) এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।