1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে তদবিরে নিষেধাজ্ঞা, পুলিশ সদস্যদের আইজিপির কড়া নির্দেশ - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:০২|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে তদবিরে নিষেধাজ্ঞা, পুলিশ সদস্যদের আইজিপির কড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Spread the love
  1. অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক:
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করা থেকে বিরত থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ ধরনের কার্যকলাপ প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করে এ বিষয়ে কড়া নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) আইজিপির স্বাক্ষরে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

নির্দেশনায় বলা হয়, এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। পাশাপাশি এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সরকারি দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছে। এ কারণে এমন কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে এর আগেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক এবং পুলিশ সদর দপ্তরের নির্দেশনার মাধ্যমে দেশের সব ইউনিট ও জেলা পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। কিন্তু একই ঘটনা আবারও ঘটতে দেখা যাওয়ায় নতুন করে নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়েছে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে অপ্রয়োজনীয় তদবির করা থেকেও বিরত থাকার জন্য সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, অফিস চলাকালে অনুমতি ছাড়া নিজ দপ্তর ছেড়ে কোনো মন্ত্রণালয় বা গুরুত্বপূর্ণ দপ্তরে অবস্থান করা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। প্রায় এক বছর আগেই এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটি আবারও স্মরণ করিয়ে দিতেই নতুন করে এই চিঠি জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও নির্ধারিত নিয়ম মেনে চলার বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025