
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পরিচিত দুধ চা ব্যবসায়ী কবীর ভাই নিখোঁজ হয়েছেন। গতকাল রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, গতকাল তারাবীর নামাজ আদায়ের পর কবীর ভাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার অসুস্থ ভাইকে দেখতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় কবীর ভাইয়ের কাছে আনুমানিক ৫৬ হাজার টাকা নগদ ছিল।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করার জন্য।
স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করে তাকে খুঁজে পেতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
যোগাযোগ:
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।