1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ফ্যামিলি কার্ড: কারা পাবেন, কারা পাবেন না—জানুন বিস্তারিত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

ফ্যামিলি কার্ড: কারা পাবেন, কারা পাবেন না—জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Spread the love

 

নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা নির্ধারিত দামে চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
সম্প্রতি রাজধানীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কিভাবে পাবেন ফ্যামিলি কার্ড
ফ্যামিলি কার্ড পেতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে—
স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তালিকাভুক্তি:
ফ্যামিলি কার্ডের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আবেদনকারীদের তালিকা প্রস্তুত করা হয়।
জাতীয় পরিচয়পত্র ও পারিবারিক তথ্য জমা:
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পরিবারের সদস্যসংখ্যা এবং ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়।
আর্থিক অবস্থা যাচাই:
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা আবেদনকারীর আর্থিক অবস্থা যাচাই করে প্রকৃত নিম্নআয়ের পরিবারগুলোকে প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করেন।
চূড়ান্ত অনুমোদন ও কার্ড বিতরণ:
যাচাই-বাছাই শেষে সিটি করপোরেশন বা উপজেলা প্রশাসনের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং নির্ধারিত কেন্দ্র থেকে কার্ড বিতরণ করা হয়।
ফ্যামিলি কার্ডধারীরা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন।
কারা পাবেন না ফ্যামিলি কার্ড
সরকারি নীতিমালা অনুযায়ী কিছু শ্রেণির মানুষ এই কার্ডের সুবিধা পাবেন না। যেমন—
সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী:
পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে বা সরকারি পেনশনভোগী হলে তারা এই সুবিধা পাবেন না।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী:
নারী পরিবারপ্রধান যদি এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হন, তবে তিনি এই কার্ডের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
বিলাসদ্রব্য বা ব্যক্তিগত গাড়ির মালিক:
যেসব পরিবারের বাসায় এয়ার কন্ডিশনার (এসি) রয়েছে বা ব্যক্তিগত গাড়ি রয়েছে, তারা এই সুবিধার বাইরে থাকবেন।
বড় ব্যবসা বা বাণিজ্যিক লাইসেন্সধারী:
পরিবারের কোনো সদস্যের নামে বড় ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক লাইসেন্স থাকলে তারা এই কার্ড পাবেন না।
উচ্চ অঙ্কের সঞ্চয়পত্র:
যদি কোনো পরিবারের নামে ৫ লাখ টাকা বা তার বেশি সঞ্চয়পত্র থাকে, তবে তারা ফ্যামিলি কার্ডের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
অন্যান্য সরকারি ভাতা গ্রহণকারী:
নারী পরিবারপ্রধান যদি ইতোমধ্যে অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পান, তবে ফ্যামিলি কার্ড নিতে হলে পূর্বের সুবিধা বাতিল বলে গণ্য হতে পারে।

More News Of This Category
© All rights reserved © 2025