1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১ - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১২|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Spread the love
  1.  বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
    মঙ্গলবার (৯ মার্চ) রাত প্রায় ১০টা ০৫ মিনিটে বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুগীন্দার বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
    অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ জসীম উদ্দীন অনিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোঃ নাছির ঢালী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন।
    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
More News Of This Category
© All rights reserved © 2025