1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বিবিসি বাংলার প্রতিবেদনে মানহানির অভিযোগ, ১ কোটি টাকা দাবি সমন্বয়ক মাহদীর - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৪|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

বিবিসি বাংলার প্রতিবেদনে মানহানির অভিযোগ, ১ কোটি টাকা দাবি সমন্বয়ক মাহদীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
Spread the love

 

ডেস্ক রিপোর্ট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্রিটিশ সংবাদমাধ্যম BBC Bangla–র বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন।

অভিযোগ করা হয়েছে, গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে তার কাছে প্রায় ৪০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি থাকার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির–এর মাধ্যমে লন্ডনে অবস্থিত BBC–এর মহাপরিচালক Tim Davie এবং ঢাকায় বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির–এর কাছে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাহদী হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিবিসি বাংলা তার বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে, যা তার ব্যক্তিগত সুনাম ও সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

আইনি নোটিশে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত প্রতিবেদনটি প্রত্যাহার বা সংশোধন করে ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় বিবিসি বাংলার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025