1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মৃত ঘোষণা করার পরও বেঁচে ফিরলেন নারী, অ্যাম্বুলেন্সের ঝটকায় ‘অলৌকিক’ ঘটনা - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:১২|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

মৃত ঘোষণা করার পরও বেঁচে ফিরলেন নারী, অ্যাম্বুলেন্সের ঝটকায় ‘অলৌকিক’ ঘটনা

মো: আল-মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
Spread the love
  1. ভারতের উত্তরপ্রদেশে চিকিৎসকদের মৃত ঘোষণা করা এক নারী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
    জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বাড়িতে কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন পিলভিটের বিচার বিভাগীয় আদালতে কর্মরত বিনীতা শুক্লা। পরে তাকে দ্রুত বেরেলির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন এবং ‘ব্রেইন ডেড’ বলে ঘোষণা করেন।
    বিনীতার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, চিকিৎসকরা যখন জানান যে তার স্ত্রীর বেঁচে থাকার কোনো আশা নেই, তখন পরিবার শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করে। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছিল।
    তবে ২৪ ফেব্রুয়ারি বেরেলি–হরিদ্বার জাতীয় মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় অ্যাম্বুলেন্সটি রাস্তার একটি বড় গর্তে পড়লে গাড়িটি শক্তভাবে ঝাঁকুনি খায়। সেই ঝাঁকুনির পরই হঠাৎ দেখা যায়, বিনীতা শুক্লার হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
    ঘটনাটি দেখে অ্যাম্বুলেন্সে থাকা সবাই বিস্মিত হয়ে পড়েন। পরে তাকে দ্রুত পিলভিটের নিউরোসিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর একদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
    পিলভিটের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী পরীক্ষা ও সঠিক চিকিৎসার মাধ্যমে বিনীতা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।
    এদিকে এই ঘটনার পর তার পরিবার এটিকে ‘মৃত্যুঞ্জয়ী ফিরে আসা’ বলে উল্লেখ করেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যেও বিস্ময় ও আলোচনার সৃষ্টি করেছে।
More News Of This Category
© All rights reserved © 2025