1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ হত্যাকাণ্ড - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১:১৩|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
Spread the love

 

খুনি ও অর্থদাতাদের গ্রেপ্তারের দাবিতে খুলনায় মানববন্ধন
খুলনার রূপসা উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও অর্থদাতাদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শ্রমিকদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বসির হাওলাদার পন্টু। শ্রমিকদল নেতা আলী আকবার রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রশিদ শেখ, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যার পেছনে যারা অর্থ জুগিয়েছে তাদেরও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

More News Of This Category
© All rights reserved © 2025