1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:০৯|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
Spread the love
  1. পালংখালী সীমান্তে ফেলে পালায় মাদক কারবারিরা, ইয়াবার মূল্য প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা
    সংবাদ
    কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
    বিজিবি জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
    পরে আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা তাদের সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
    পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতরে পেঁচানো খাকি রঙের প্যাকেট থেকে মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা।
    উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
    উদ্ধারকৃত ইয়াবা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025