1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঈদের ছুটিতে বাগেরহাট ম্যাটস ছাত্রী নিবাসে গণচুরি - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:০৭|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঈদের ছুটিতে বাগেরহাট ম্যাটস ছাত্রী নিবাসে গণচুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
Spread the love

 

ঈদের ছুটির সুযোগে বাগেরহাটে একটি ছাত্রী নিবাসে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রিক ডিভাইস, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মার্চ) রাতে বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকায় অবস্থিত মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) ছাত্রী নিবাসে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবারও একই স্থানে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, চারতলা ভবনের অন্তত ১৫টি কক্ষের তালা ভাঙা হয়েছে এবং কক্ষগুলো তছনছ করা হয়েছে। ওই নিবাসে প্রায় ৩০০-এর বেশি ছাত্রী বসবাস করেন। চোরেরা বিভিন্ন কক্ষ থেকে নগদ টাকা, জামাকাপড়, স্বর্ণালংকার, ব্রডব্যান্ড রাউটারসহ ইলেকট্রনিক সামগ্রী নিয়ে গেছে।

ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলাম জানান, ঈদের ছুটিতে অধিকাংশ ছাত্রী বাড়িতে থাকায় হল ফাঁকা ছিল। এই সুযোগে চোরেরা নিচতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে তিনি বিষয়টি ম্যাটস কর্তৃপক্ষকে অবহিত করেন।

এদিকে, আবাসিক ছাত্র তন্ময় দাস জয় ও অন্তর শীল অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। বিশেষ করে রাতে নৈশ প্রহরী না থাকায় চোরেরা সহজেই এই ঘটনা ঘটাতে পেরেছে।

বাগেরহাট সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কী মালামাল চুরি হয়েছে তার তালিকা চাওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

More News Of This Category
© All rights reserved © 2025