1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
যশোরে র‍্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫৯|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোরে র‍্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
Spread the love

যশোরের মণিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রাম থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাতবরের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাতবরের ছেলে শিশু নুর মোহাম্মদকে হত্যা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়। ঘটনার পর থেকেই খোকন পলাতক ছিলেন।

পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তিনি মণিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025