
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল–এর সঙ্গে।
এ সময় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রশাসক। সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।
এসময় স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।