1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ভূরুঙ্গামারীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে পুলিশের অভিযান - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৪৩|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভূরুঙ্গামারীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Spread the love

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশ খোলাবাজারে তেল বিক্রিকারী বিভিন্ন দোকানে নিয়মিত অভিযান চালাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানদার হাছেন আলীর দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে তেল মজুদের কাজে ব্যবহৃত কয়েকটি খালি ড্রাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দোকানদার গভীর রাতে একটি পেট্রোল পাম্পের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করে খুচরা বাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করতেন। তবে অভিযানের সময় তিনি স্বীকার করেন, আগের রাতে মজুদ করা তেল ইতোমধ্যে বিক্রি করে ফেলেছেন।

দোকানদার আরও জানান, বর্তমানে তিনি একটি পেট্রোল পাম্প থেকে প্রতি লিটার ১৮০ টাকা দরে তেল সংগ্রহ করছেন এবং নতুন করে তেল আনতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ সময় পুলিশ তাকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি না করার নির্দেশ দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে।

এএসপি মুনতাসির মামুন মুন জানান, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, ভূরুঙ্গামারীতে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদ শূন্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এককভাবে দায়িত্ব পালন করছেন। ফলে দাপ্তরিক ব্যস্ততার কারণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিভিন্ন অভিযান চালাতে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025