1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জামালপুরে কালোবাজারে পেট্রোল বিক্রি: জনতার হাতে আটক ১১, মামলায় ১৭ আসামি - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:০৭|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুরে কালোবাজারে পেট্রোল বিক্রি: জনতার হাতে আটক ১১, মামলায় ১৭ আসামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
Spread the love

নিজস্ব প্রতিবেদক, জামালপুর | ২৬ মার্চ ২০২৬

জামালপুরে রাতের আঁধারে কালোবাজারে পেট্রোল বিক্রির অভিযোগে ১১ জনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মূলহোতা সোহেল রানাসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা অভিযান চালিয়ে কালোবাজারে পেট্রোল বিক্রির সময় অভিযুক্তদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা

আটককৃতদের মধ্যে রয়েছেন— মাদারগঞ্জ উপজেলার কয়রা এলাকার মো. মন্টু মিয়া (৬৫), শ্যামগঞ্জ কালীবাড়ির আল আমিন (৪৫), মেলান্দহের তেলিপাড়ার আব্দুল হাকিম (৪০), সরিষাবাড়ীর চরজামিরার জহুরুল ইসলাম (৪০), শাহজামাল ওরফে জামাল উদ্দিন (৫০), চরনগরের মারুফ হোসেন (২৬), ঝাউগড়ার মারুফ হোসেন, বগুড়ার সারিয়াকান্দির মোগল ড্রাইভার (৩৮), হামিদুর রহমান (৪০), ফরহাদ মিয়া (৪০), আলতাবুর ওরফে পিপলু ড্রাইভার (৩৬), স্বপন (হেলপার) (৪০), ফুল মিয়া (৩৮), মনির হোসেন ড্রাইভার (৩৪) এবং সদর উপজেলার হাফিজুর রহমান (৪০)।

পলাতক আসামি

এ ঘটনায় তিনজন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন— মাদারগঞ্জের গোপালপুর দামেশ্বর এলাকার সোহেল রানা (৪০), সরিষাবাড়ীর জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)।

এছাড়া মামলায় আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশের বক্তব্য

পুলিশ সুপার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025