1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা: ৬টার মধ্যে বন্ধ মার্কেট - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৫৬|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা: ৬টার মধ্যে বন্ধ মার্কেট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
Spread the love

 

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্তের আওতায় দোকানপাট, মার্কেট ও শপিংমলগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংক লেনদেনের সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ করা যায়। একই সঙ্গে বিদেশে সরকারি প্রশিক্ষণ আপাতত বন্ধ রাখা এবং দেশের ভেতরে কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা খাতে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ হিসেবে স্কুল-কলেজে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।
সরকার মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হবে এবং বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা ফিরে আসবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025