
খুলনার দিঘলিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন জনাব সুজন দাশ গুপ্ত।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা স্কাউটস এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত সকলে নবাগত ইউএনওর সফলতা কামনা করেন এবং দিঘলিয়া উপজেলার উন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।