1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বেতার শিল্পীদের সংকট: পূর্ণাঙ্গ সম্প্রচার ও বাজেট বরাদ্দের দাবি - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৩|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

খুলনায় বেতার শিল্পীদের সংকট: পূর্ণাঙ্গ সম্প্রচার ও বাজেট বরাদ্দের দাবি

আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Spread the love

পরীক্ষামূলক সম্প্রচারের নামে স্বল্প সময়ের অনুষ্ঠান প্রচার করায় বিপাকে পড়েছেন বেতার সংশ্লিষ্ট প্রায় ২ হাজার ৩০০ শিল্পী ও কলাকৌশলী। এতে তারা তাদের শিল্পসত্তা হারানোর পাশাপাশি মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে “খুলনা বেতার শিল্পী সারথী” নামের সংগঠন। সংগঠনের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন লিখিত বক্তব্যে শিল্পীদের বর্তমান সংকট চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত বাজেট না থাকার অজুহাত দিচ্ছে। অথচ আঞ্চলিক পরিচালক, প্রকৌশলী, সহকারী পরিচালক ও বার্তা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত বেতন পাচ্ছেন। পরিকল্পিতভাবে অনুষ্ঠানমালা সংকুচিত করে শিল্পীদের উপেক্ষা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা দক্ষিণাঞ্চলের শিল্প-সংস্কৃতির ধারা অক্ষুণ্ণ রাখতে দ্রুত বেতার সংস্কার, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং পূর্ণাঙ্গ সম্প্রচার চালুর দাবি জানান।

এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের ঘটনায় বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনিক কর্মকর্তার দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ধ্বংস হয় এবং আর্কাইভসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

১৯৭০ সালের ৪ ডিসেম্বর যাত্রা শুরু করা এ বেতার কেন্দ্রের প্রথম দিনের সংগীত শিল্পী মাজেদ জাহাঙ্গীর বলেন, শিল্পীদের এমন দুরবস্থা আগে কখনও দেখা যায়নি। তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর গল্লামারিতে পাকিস্তানি বাহিনীর হামলায় কেন্দ্রটি ধ্বংস হওয়ার পর প্রায় দুই বছর সম্প্রচার বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনার ২০ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাকি, সংগীত শিল্পী মাজেদ জাহাঙ্গীর, নাট্য শিল্পী শেখ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সুদীপন মোহাম্মদ, সুলতানা পারভীন, আবৃত্তিশিল্পী স্মৃতি রেখা বিশ্বাস, কাজল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, বেতার কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে শিল্পীরা প্রত্যাশিত সম্মান ও সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

More News Of This Category
© All rights reserved © 2025