1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পদ্মা ডিপোতে ট্যাংকলরি থেকে অকটেন চুরি: হাতেনাতে ৫ জন আটক, জরিমানা আদায় - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

পদ্মা ডিপোতে ট্যাংকলরি থেকে অকটেন চুরি: হাতেনাতে ৫ জন আটক, জরিমানা আদায়

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোতে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর খুলনা মেট্রো কার্যালয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ট্যাংকলরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে ড্রামে অকটেন সরিয়ে নেওয়ার সময় চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ সময় মাগুরা এলাকার চালক ইমরানসহ তাঁর চার সহযোগী সম্রাট, মিন্টি, রানা ও বিল্লালকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাস্থল থেকে ১০ লিটার চোরাই অকটেন জব্দ করার পর সেখানে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। আটককৃতরা অকটেন চুরির অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তেলের সুরক্ষা নিশ্চিতে ডিপো এলাকায় প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত অকটেন যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধে এবং জ্বালানি খাতের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বিশেষ করে ডিপো কেন্দ্রিক যেকোনো অনিয়ম রুখতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025