1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় হাম প্রতিরোধে মাসব্যাপী টিকাদান শুরু সোমবার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১৬|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় হাম প্রতিরোধে মাসব্যাপী টিকাদান শুরু সোমবার

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন : খুলনা।

খুলনা নগরীকে হামমুক্ত করতে সোমবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টিকাদান কর্মসূচি। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) স্বাস্থ্য বিভাগ জানায়, নগরীর ৩১টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। তবে শুক্রবার ও শনিবার সেবা বন্ধ থাকবে। এ কার্যক্রমে কর্পোরেশনের কর্মচারী, সরকারি হাসপাতালের নার্স এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যদিও ১৫ মার্চ থেকে দক্ষিণাঞ্চলে হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে, এখনো খুলনা নগরীতে কোনো রোগী শনাক্ত হয়নি। তবে কুষ্টিয়া ও যশোর জেলায় হাম সন্দেহের রোগীর সংখ্যা বেশি।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম জানান, প্রয়োজনীয় টিকা ইতোমধ্যে সিভিল সার্জন কার্যালয়ে মজুদ করা হয়েছে। কর্মসূচি সফল করতে ১৯ এপ্রিল স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরবাসীকে বিস্তারিত অবহিত করবেন।

অন্যদিকে, ‘চাই হামমুক্ত খুলনা’ দাবিতে শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগের ১০ জেলায় গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে ১,৬৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১,৩৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৬৮ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

যশোর সদর পৌর এলাকায় এপ্রিল মাসে ৯১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. মুজিবুর রহমান।

More News Of This Category
© All rights reserved © 2025