1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৫০|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন. খুলনা:

খুলনা: নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (ভোর রাত ৫টা) এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সুমন নামে এক যুবককে আটক করেছে।

আহতরা হলেন—ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তাদের উদ্ধার করে -এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোড়াগেট এলাকার গ্রীনল্যান্ড আবাসিকের একটি বস্তিতে ভোরে ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত ঢুকে পড়ে। তারা প্রথমে ভুক্তভোগীদের মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমন নামে এক সন্দেহভাজনকে আটক করে।

এলাকাবাসীর অভিযোগ, ফারুখ শিকদার ও জিম সাদী নামে দুই সন্ত্রাসী এ হামলার সঙ্গে জড়িত। তারা একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তাদের কারণে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

খুলনা থানার এসআই সাত্তার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025