1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বটিয়াঘাটার খেয়াঘাটে ঝুঁকিপূর্ণ পারাপার, চরম ভোগান্তিতে জনসাধারণ - khulnarprotichchobi
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:২৭|
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে কলাগাছ কেটে সাবাড় তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এম এ সালামের শুভেচ্ছা বিনিময় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব দিঘলিয়ার চার ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত পকেটেই লুকিয়ে আছে গুপ্তচর: আপনার স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হচ্ছে না তো? ভুলবশত পোস্ট হওয়া ফেসবুক স্টোরি নিয়ে বিব্রত? জেনে নিন দ্রুত ছবি বা ভিডিও মুছে ফেলার সহজ কৌশল মরণঘাতী জাপানিজ এনসেফালাইটিসের হানা: বাংলাদেশে কি বড় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা? সাধারণ জন্ডিস যখন ডেকে আনে চরম বিপদ: কখন হতে পারে প্রাণঘাতী লিভার ফেইলিউর

বটিয়াঘাটার খেয়াঘাটে ঝুঁকিপূর্ণ পারাপার, চরম ভোগান্তিতে জনসাধারণ

আঞ্চলিক প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
Spread the love

খুলনার বটিয়াঘাটা উপজেলা-এর গুরুত্বপূর্ণ কয়েকটি খেয়াঘাটে নদী ভরাট ও অবকাঠামোগত সংকটের কারণে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া খেয়াঘাটে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, নদীর পানি কমে যাওয়ায় অনেক জায়গায় হাঁটু পর্যন্ত নেমে পার হতে হচ্ছে যাত্রীদের। ফলে নারী, শিশু, বয়স্ক মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন এসব ঘাট ব্যবহার করে সুরখালী ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা স্বল্প সময়ে জেলা শহরে যাতায়াত করেন।

পূর্বে যাত্রীদের সুবিধার্থে বাঁশের সাঁকো থাকলেও বর্তমানে তা না থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সাঁকো নির্মাণ বা বিকল্প নিরাপদ পারাপারের ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঘাট ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁকো নির্মাণের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, সরকারি বরাদ্দ না থাকায় ইজারাদারদের নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

More News Of This Category
© All rights reserved © 2025