1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা ফাইনাল অনুষ্ঠিত - khulnarprotichchobi
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৩৯|
শিরোনামঃ
বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য খুলনায় ৯ বছরের শিশু রায়হান সিনহা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে কেএমপি থেকে বদলি জলাবদ্ধতায় নাকাল খুলনা পিটিআই, দুর্ভোগে শিক্ষক-প্রশিক্ষণার্থীরা শিশু রামিসা হত্যার প্রধান আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বিশ্ব পরিবেশ দিবসে দিঘলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। তীব্র তাপপ্রবাহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: হিট স্ট্রোক নাকি হার্ট অ্যাটাক, জীবন বাঁচাতে লক্ষণ চেনার উপায় ঘরে বসে আয়ের ফাঁদ: ফ্রিল্যান্সিংয়ের নামে সর্বস্বান্ত হচ্ছে তরুণ প্রজন্ম, নেপথ্যে সক্রিয় শক্তিশালী সাইবার চক্র হাতের স্মার্টফোনই এখন প্রথম অফিস: ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে তরুণদের ভাগ্য

দিঘলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা ফাইনাল অনুষ্ঠিত

সুজিত বাছাড়
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা। শুক্রবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই ফাইনাল ঘিরে শিশু-কিশোরদের উচ্ছ্বাস ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি পুরো এলাকা মুখরিত করে তোলে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন দাশ গুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক ও বালিকা—দুই বিভাগেই আলাদা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ক্ষুদে খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
খেলার ফলাফলে বালিকা বিভাগে ৩-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় পানিগাতী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় লাখোহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করেন রেফারি তালুকদার তকদির হোসেন, মো. নাজমুল হোসেন ও রোমেল বায়জিদ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে ওঠে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025