1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল ইসলাম - khulnarprotichchobi
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪৪|
শিরোনামঃ

খুলনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল ইসলাম

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
Spread the love

 

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে খুলনা প্রেসক্লাব নির্বাচন-২০২৬। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ছিল উল্লেখযোগ্য উপস্থিতি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম পেয়েছেন ৯৪ ভোট।
সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট এবং কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে বিমল সাহা পেয়েছেন ১০৩ ভোট।
পাঠাগার ও তথ্যবিষয়ক সম্পাদক পদে বশির হোসেন ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭ ভোট, কাজী মোতাহার রহমান ৮৮ ভোট, মহেন্দ্র নাথ সেন ৮৬ ভোট, মো. আনিস উদ্দিন ৮৩ ভোট, সোহেল মাহমুদ ৮৩ ভোট এবং কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম এবং সদস্য ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

More News Of This Category
© All rights reserved © 2025