1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বাইসাইকেল র‍্যালি ও স্টান্ট শো: পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসকের - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:২৭|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় বাইসাইকেল র‍্যালি ও স্টান্ট শো: পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

তারুণ্যের উচ্ছ্বাস আর দৃষ্টিনন্দন স্টান্টে মুখর হয়ে উঠেছিল খুলনা মহানগরী। শতাধিক সাইক্লিস্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র‍্যালি ও স্টান্ট শো প্রতিযোগিতা। এ আয়োজন ঘিরে নগরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (১ মে) দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিস্টের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে তিনি খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, সাইকেল চালকদের জন্য আলাদা লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নিরাপদ যাতায়াতের পাশাপাশি দুর্ঘটনা ও যানজট কমবে। একই সঙ্গে বায়ুদূষণ হ্রাস পেয়ে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব নগর গড়ে উঠবে। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় স্টান্ট শো প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন। চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত দর্শক ও অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। স্টান্ট শো প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ ও সায়েদ খান। এতে অংশ নেয় নড়াইল সাইক্লিস্ট, নওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিস্ট ও অভয়নগর সাইক্লিস্টসহ বিভিন্ন সংগঠন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেজা উর রহমান (এডমিন) ও কাজী সাদিক (এডমিন)সহ খুলনা সাইক্লিস্টের পরিচালনা কমিটি।

প্রতিযোগিতা শেষে আকিজ বাইসাইকেলের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানারআপকে ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় রানারআপকে ১ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025