1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শান্তি ও মানবতার বাণীতে রবীন্দ্রনাথকে স্মরণ, খুলনায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:১৭|
শিরোনামঃ
বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সংগীতে বেঁচে থাকবেন শিল্পী আবিদ—স্মরণানুষ্ঠানে বক্তারা খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শান্তি ও মানবতার বাণীতে রবীন্দ্রনাথকে স্মরণ, খুলনায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন

আঞ্চলিক প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
Spread the love

“শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৮ মে ২০২৬) বিকাল ৩টায় জেলা প্রশাসন, খুলনার পৃষ্ঠপোষকতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য জনাব আমীর এজাজ খান, খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মু: বিল্লাল হোসেন খান এবং খুলনার পুলিশ সুপার জনাব মোহামদ তাজুল ইসলাম বিপিএম-সেবা।

অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। বক্তারা তাঁদের বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বর্তমান বিশ্বে শান্তি, মানবতা ও সম্প্রীতির যে সংকট দেখা দিয়েছে, সেখানে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা নতুন করে অনুপ্রেরণা জোগায়। তাঁর শান্তি ও মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

More News Of This Category
© All rights reserved © 2025