1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৩০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় হাসপাতালের দ্বিতীয় তলার কনসালটেশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ডা. মোঃ তারেক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গাইনি কনসালটেন্ট ডা. আঞ্জুমান আরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আরএমও ডা. কাজী রুমানা আফরোজ, প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আমীর হামযা ও শেখ গোলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের নার্স বদরুদ্দোজা মামুন।

বক্তারা বলেন, নার্সিং পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার অন্যতম মহৎ মাধ্যম। রোগীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান করতে পারলে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও সন্তুষ্টি আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান শেষে হাসপাতালের পক্ষ থেকে নার্সদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025