
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একটি কলা খেতের শতাধিক ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কয়েকজন চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা ভুক্তভোগী পক্ষ দিঘলিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক সকাল
৭টার দিকে লাখোহাটি গ্রামের রবিউল ইসলাম ধলু, সুলতান গাজী, মোঃ বাবলু শেখ, মুজিবুর রহমান ফরাজির বিলান এলাকার ১৭ শতক জমিতে প্রবেশ করেন। সেখানে লাগানো প্রায় সাড়ে তিন শতাধিক কলাগাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, ফলন্ত গাছ গুলো কেটে ফেলায় অন্তত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর মুজিবুর রহমান ফরাজী দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি দায়ের করেন ( জিডি নম্বর ৭৫৭, তারিখ ১৫ মে ২০২৬)। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখেছে।
এদিকে ফলন্ত গাছ কেটে সাবাড় করার এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ফলন্ত গাছ কলা গাছ কেটে ধ্বংস করা শুধু কৃষকের আর্থিক ক্ষতিই নয়, বরং এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর ও নেতিবাচক প্রভাব ফেলে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি জানিয়েছেন।