1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি জাহাঙ্গীর হোসেন হেলাল, দ্রুত সংস্কারের আশ্বাস। - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:১৯|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি জাহাঙ্গীর হোসেন হেলাল, দ্রুত সংস্কারের আশ্বাস।

আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। বুধবার দুপুরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ ও ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ, রোগীদের নিরাপত্তা এবং চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হন।

এ সময় অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, “খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। এখানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও চিকিৎসাসেবা পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য হাসপাতালের বৈদ্যুতিক ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে। হাসপাতালের জরুরি সেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালজুড়ে উদ্বেগের সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

পরিদর্শনকালে হাসপাতাল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025