1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গুমের সংস্কৃতি বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খুলনায় ‘অধিকার’-এর মানববন্ধন - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গুমের সংস্কৃতি বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খুলনায় ‘অধিকার’-এর মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
Spread the love

 

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন আখ্যায়িত করে এর সাথে জড়িতদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে খুলনায়। একই সাথে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং এখনো যারা নিখোঁজ রয়েছেন, তাদের অনতিবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিটের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়। ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র যদি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দিতে ব্যর্থ হয় কিংবা তারা জীবিত না থাকলেও সেটি যদি রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারকে স্পষ্ট না জানানো হয়, তবে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সমাজে গুমের নৃশংস সংস্কৃতি আবারও ফিরে আসবে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম হুমকিস্বরূপ। ‘অধিকার’ খুলনা ইউনিটের ফোকাল পারসন ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি সংগঠনের পক্ষ থেকে সপ্তাহের মূল বিবৃতি পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী কে এম জিয়াউস সাদাত।

উক্ত প্রতিবাদী মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং গুম বিরোধী জোরালো বক্তব্য তুলে ধরেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. বাবুল হাওলাদার। এছাড়া এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ব্লাষ্ট খুলনা শাখার উপদেষ্টা এড. অশোক কুমার সাহা, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, মানবাধিকার কর্মী শেখ আব্দুল হালিম এবং খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক সমাবেশে অংশ নিয়ে গুমের শিকার পরিবারগুলোর পক্ষে ন্যায়বিচারের দাবি জানান।

মানবাধিকার ও সংবাদকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কর্মসূচি এক গণদাবিতে পরিণত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা শাখার কো-অর্ডিনেটর এড. মোমিনুল ইসলাম, চ্যানেল ওয়ান’র খুলনা ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম এবং খুলনা জেলা ব্লাড ব্যাংকের সহ-সভাপতি এস এম সোরহাব হোসেন। এছাড়া মানবাধিকার কর্মী ও সাংবাদিক মিশারুল ইসলাম মনির, আবু হারুনর রশীদ, এড. মোঃ শহিদুল ইসলামসহ ‘অধিকার’-এর হিউম্যান রাইটস ডিফেন্ডার সাংবাদিক এম এ আজিম, মোঃ রায়হান মোল্লা, সাকিল আহমেদ, জিএম রাসেল, মোঃ মোস্তফা কামাল রিপন, সোহেল আহমেদ, শিক্ষক মাহবুবুল হক, ইমরান হোসেন, আসাদুর রহমান নান্না এবং নারী মানবাধিকার কর্মী স্নিগ্ধা সুলতানা মুন্নি, পাপিয়া খাতুন, নাবা আক্তার শারমিন ও বুশরা আমেনাসহ আরও অনেকে উপস্থিত থেকে এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন।

More News Of This Category
© All rights reserved © 2025