1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত কেসিসির সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী লাইলা রহমান - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত কেসিসির সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী লাইলা রহমান

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
Spread the love

 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও প্রথিতযশা রাজনীতিবিদ মরহুম শেখ তৈয়েবুর রহমানের সহধর্মিণী লাইলা রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ আছর সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এক জানাজা শেষে মাঝিয়াড়া পারিবারিক কবরস্থানে তাকে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহিয়সী নারী। মৃত্যুকালে তিনি তিন ভাই, পাঁচ বোন, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা লাইলা রহমান ছিলেন তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান চিশতীর ষষ্ঠ কন্যা। পারিবারিকভাবে তিনি সাবেক সংসদ সদস্য সৈয়দ কামাল বখত ছাকী ও সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখতের মামাতো বোন এবং খুলনা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সৈয়দ ঈসার বোন ছিলেন। পারিবারিক পরিচয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তার সক্রিয় ভূমিকা ছিল এবং তিনি আন্তর্জাতিক মহিলা ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার শেখ আশিক ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা মায়ের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার বিকেলে অনুষ্ঠিত মরহুমার জানাজার নামাজে সর্বস্তরের মানুষের ঢল নামে। মরহুমার পিতা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান চিশতীর প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আলীম এই জানাজায় ইমামতি করেন। শেষ বিদায়ের এই নামাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ শাফী আহমেদ, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সৈয়দ জুনায়েদ আকবর এবং তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং জানাজায় অংশ নিতে সমবেত হন শেখ সাদী, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, ডাঃ সৈয়দ মনজু, সাবেক ইউপি সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মিঠু ও সৈয়দ আব্দুল্লাহ হেল হাদী। মরহুমার ভাই সৈয়দ ইদ্রিস, সৈয়দ হারুন, সৈয়দ ইসরাইল, ভাইপো সৈয়দ আরিফ ইসতিয়াক, সৈয়দ খালিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি এতে শরিক হন। জানাজা ও দাফন প্রক্রিয়া শেষে মরহুমার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025