
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার দলীয় কার্যালয়ে এদিন কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, শোক র্যালি এবং তাবারক বিতরণ করা হয়।
দিঘলিয়া উপজেলার কেন্দ্রিয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্বার মাগফিরত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানের পর উপস্থিত এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে তাবারক বিতরন করা হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু দেশের জন্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিনি বেগম খালেদা জিয়ার দেশের জন্য ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন।
তাছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মি সমর্থক, সাংবাদিক ও সাধারন জনগন।