1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান - khulnarprotichchobi
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:১২|
শিরোনামঃ
দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিঘলিয়ায় মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিঘলিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিশু নিহতের পর মাজারের দিঘি থেকে সরানো হলো কুমির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ট্রিপল মার্ডার: সৎ পিতার নামে হত্যা মামলা, পরিকল্পিত হত্যার অভিযোগ দিঘ‌লিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ক্যান্সারকে ভয় নয়, সাহস দিয়ে মোকাবিলা করছেন খুলনার ভ্লগার সাজিদ খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে হাজারো মুসল্লির ঢল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন,খুলনা

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর অন্যতম দর্শনীয় ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ৭নং ঘাট নদীবন্দর এলাকায় পরিচ্ছন্নতা ও সেবামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে ৭নং ঘাট ও আশপাশের এলাকাজুড়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার প্রত্যয়ে এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়। নেতৃবৃন্দ জানান, শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকাই স্বেচ্ছাসেবক দলের অন্যতম লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইসতির নির্দেশনায় এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এতে খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025