1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
৬৪ বছর বয়সে সাইকেলে ৭৫০ কিলোমিটার, দিঘলিয়ার শাহ্জাহানের অনন্য দৃষ্টান্ত - khulnarprotichchobi
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য খুলনায় ৯ বছরের শিশু রায়হান সিনহা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে কেএমপি থেকে বদলি জলাবদ্ধতায় নাকাল খুলনা পিটিআই, দুর্ভোগে শিক্ষক-প্রশিক্ষণার্থীরা শিশু রামিসা হত্যার প্রধান আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বিশ্ব পরিবেশ দিবসে দিঘলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। তীব্র তাপপ্রবাহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: হিট স্ট্রোক নাকি হার্ট অ্যাটাক, জীবন বাঁচাতে লক্ষণ চেনার উপায় ঘরে বসে আয়ের ফাঁদ: ফ্রিল্যান্সিংয়ের নামে সর্বস্বান্ত হচ্ছে তরুণ প্রজন্ম, নেপথ্যে সক্রিয় শক্তিশালী সাইবার চক্র হাতের স্মার্টফোনই এখন প্রথম অফিস: ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে তরুণদের ভাগ্য

৬৪ বছর বয়সে সাইকেলে ৭৫০ কিলোমিটার, দিঘলিয়ার শাহ্জাহানের অনন্য দৃষ্টান্ত

সুজিত বাছাড়
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের ৬৪ বছর বয়সী প্রবীণ সাইক্লিস্ট সৈয়দ শাহ্জাহান আবারও প্রমাণ করলেন—ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে বয়স কোনো বাধা নয়। স্বেচ্ছাসেবীদের কাছে ‘চিরতরুণ’ ও ‘বটগাছ’ নামে পরিচিত এই মানুষটি সম্প্রতি টানা দুটি দীর্ঘ সাইকেল ভ্রমণ সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
জানা গেছে, গত ১৯ মে তিনি দিঘলিয়ার দীঘল দ্বীপ থেকে সাইকেল চালিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে যাত্রা করেন এবং ২০ মে বাড়ি ফেরেন। এ সফরে তিনি যাওয়া-আসা মিলিয়ে প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করেন।
এরপর মাত্র কয়েকদিনের ব্যবধানে গত ২ জুন তিনি আবারও সাইকেল নিয়ে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটার উদ্দেশে রওনা দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৩ জুন তিনি বাড়ি ফেরেন। এ যাত্রায় তিনি যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালান।
দুই দফা সফরে মোট প্রায় ৭৫০ কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়দের মতে, এই বয়সে এমন দীর্ঘ দূরত্ব অতিক্রম করা শুধু বিরলই নয়, বরং নতুন প্রজন্মের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা।
সৈয়দ শাহ্জাহানের এই ব্যতিক্রমী অর্জনকে সম্মান জানিয়ে খুলনাঞ্চলের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মিছিল’ গত ৪ জুন বিশেষ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজদিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আনিসুর রহমান। তিনি সৈয়দ শাহ্জাহানের হাতে “বেস্ট সাইক্লিস্ট অ্যাওয়ার্ড” তুলে দেন।

More News Of This Category
© All rights reserved © 2025