1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বান্দরবানে হারানো মানিব্যাগ ফেরত, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

বান্দরবানে হারানো মানিব্যাগ ফেরত, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

মো: আল-মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
Spread the love

বান্দরবান থেকে নীলগিরি যাওয়ার পথে হারিয়ে যাওয়া একটি মানিব্যাগ ফিরে পাওয়ার ঘটনায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা মনির হোসেন।

ভুক্তভোগী জানান, তিনি বান্দরবান থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা দেন। পথে সেনাবাহিনীর একটি চেকপোস্ট অতিক্রম করার সময় হঠাৎ তার ইমু নম্বরে একটি কল আসে। অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হয়—তার পরিচিত কেউ মানিব্যাগ হারিয়েছেন কি না। বিষয়টি শুনে তিনি সঙ্গে সঙ্গে নিজের পকেট চেক করে দেখেন, তার মানিব্যাগটি নেই।

তিনি কলদাতাকে জানান, সেটি তারই মানিব্যাগ এবং তিনি তখন নীলগিরির পথে রয়েছেন। নেটওয়ার্ক সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটে। পরে নীলগিরিতে পৌঁছে আবার যোগাযোগ করলে জানা যায়, মনির হোসেন নামের ওই ব্যক্তি মানিব্যাগটি কুড়িয়ে পান।

এরই মধ্যে মনির হোসেনকে জরুরি প্রয়োজনে কিশোরগঞ্জে ফিরতে হওয়ায় তিনি একটি সিএনজি চালকের কাছে মানিব্যাগ, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে জমা রেখে যান।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে বান্দরবান শহরে ফিরে ভুক্তভোগী ওই সিএনজি চালকের কাছ থেকে তার হারানো মানিব্যাগ ও সকল জিনিসপত্র অক্ষত অবস্থায় ফিরে পান।

ভুক্তভোগী মনির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তিনি আমার জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য খুবই আন্তরিক ছিলেন এবং বারবার যোগাযোগের চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, মহান আল্লাহর রহমতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তার গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফিরে পেয়েছেন।

এই ঘটনাটি পাহাড়ি পর্যটন এলাকায় মানুষের সততা ও সহযোগিতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025