1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য - khulnarprotichchobi
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:৩০|
শিরোনামঃ

বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
Spread the love

 

বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় তিনটি রৌপ্য পদক জিতে দেশ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গৌরব বয়ে এনেছেন খুলনা অঞ্চলের কৃতি সন্তান মামুন খান বাবু। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত ১ম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি এই সাফল্য অর্জন করেন।
বিশ্বের ৭৮টি দেশের ৫২০ জনেরও বেশি যোগাসন ক্রীড়াবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আট সদস্যের একটি দল। তাদের মধ্যে বাগেরহাটের মামুন খান বাবু সিনিয়র ‘এ’ বিভাগে অংশ নিয়ে তিনটি বিভাগে রৌপ্য পদক লাভ করেন।
তিনি ট্র্যাডিশনাল যোগাসন, ব্যাক বেন্ডিং যোগাসন এবং লেগ ব্যালান্সিং যোগাসন বিভাগে রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশের পতাকাকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করেন।
ঐতিহাসিক এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করে ওয়ার্ল্ড যোগাসন, যোগাসন ভারত এবং গুজরাট যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মৌ সাহা এবং টিম ম্যানেজার ছিলেন মোসাম্মৎ ইয়াসমিন হক।
এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরেকটি গৌরবের বিষয় হলো, বিশ্বের ১১০ জন আন্তর্জাতিক যোগাসন ক্রীড়া বিচারকের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইএসএ) সাধারণ সম্পাদক ও জয়সান যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা কুশল রায় জয়।

More News Of This Category
© All rights reserved © 2025