1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৫|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Spread the love

খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা (সেশন ২০২৫-২৬)। বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত এ পরীক্ষায় নৃত্য, সংগীত, তবলা, কবিতা ও ইয়োগা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার আওতায় নৃত্য বিভাগের ভরতনাট্যম, রবীন্দ্রসংগীত আশ্রিত নৃত্য এবং সৃজনশীল নৃত্যের মূল্যায়ন অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি কলকাতা চারুকলা বোর্ডের অধীনে এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
পরীক্ষায় কলকাতা থেকে আগত পরীক্ষক ড. মানব পারাই উপস্থিত থেকে শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন এবং সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অরুণোদয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, ভরতনাট্যম নৃত্যশিল্পী ও গুরুমা সুরভী ক্রুশ। এছাড়াও উপস্থিত ছিলেন অরুণোদয়ের সাধারণ সম্পাদক জনি সরকার এবং সংগীত বিভাগের শিক্ষিকা তমালিকা গোলদার।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শৈল্পিক দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের আশা, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত করবে এবং তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

More News Of This Category
© All rights reserved © 2025