1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী ‘চ্যাগা সোহেল’ গ্রেপ্তার - khulnarprotichchobi
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:৫৩|
শিরোনামঃ
পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী ‘চ্যাগা সোহেল’ গ্রেপ্তার

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন, খুলনা
খুলনা মহানগরীর লবণচরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘চ্যাগা সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল দক্ষিণ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল লবণচরা এলাকার আলোচিত ‘পালসার সোহেল ও নাদিম গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বান্দা বাজার, আশিবিঘা, চানমারী, জিন্নাহপাড়াসহ লবণচরা থানার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দক্ষিণ মোল্লাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ, বিশেষ করে হত্যাকাণ্ডের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025