1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় হেফজখানার শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:২২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় হেফজখানার শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
Spread the love

 

খুলনা নগরীর ডাক্তারপাড়া এলাকায় অবস্থিত নুরুল কুরআন তাহফিজ একাডেমির এক শিক্ষকের বিরুদ্ধে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইসমাইল নামের এক শিশু শিক্ষার্থীকে হেফজখানার এক শিক্ষক শারীরিকভাবে নির্যাতন করেন। পরে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেলে বিষয়টি পরিবারের নজরে আসে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদিকে, ঘটনার পর শিশুটির বাবা তাকে মাদ্রাসা থেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সাংবাদিক ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলতে গেলে শিশুটির বাবা বিস্তারিত তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। স্থানীয়দের ধারণা, প্রভাবশালী মহলের চাপে তিনি খোলাখুলি কথা বলতে ভয় পাচ্ছেন।
এ ঘটনায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025