1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাবা-মা দুজনই আসামি, কিশোরীর পক্ষে বাদী হলো পুলিশ। - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:১১|
শিরোনামঃ
বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সংগীতে বেঁচে থাকবেন শিল্পী আবিদ—স্মরণানুষ্ঠানে বক্তারা খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাবা-মা দুজনই আসামি, কিশোরীর পক্ষে বাদী হলো পুলিশ।

পরশমনি জ্যোতি
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Spread the love

পরশমনি জ্যোতি, খুলনার প্রতিচ্ছবি:
খুলনা নগরীর নিরালা এলাকার প্রান্তিকা আবাসিক এলাকা থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। নিহতের বাবা-মা দুজনই এ ঘটনায় অভিযুক্ত হওয়ায়, ভুক্তভোগীর পক্ষে পুলিশ নিজেই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
শনিবার কেএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৮ জুলাই রাত ৯টার দিকে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিবিড় তদন্তে ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা।
তদন্তে নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)-কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে নিরালা এলাকার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হয়।
পুলিশ ৩৬ ঘণ্টার মধ্যে আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025