1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
টানা বর্ষণে দিঘলিয়ার হাজীগ্রামে তীব্র জলাবদ্ধতা - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৩১|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

টানা বর্ষণে দিঘলিয়ার হাজীগ্রামে তীব্র জলাবদ্ধতা

সুজিত বাছাড়
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামের ৩ নং ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহের টানা বর্ষণে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় একশত পরিবার সম্পূর্ণ পানিবন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে টানা বৃষ্টির কারণে হাজীগ্রামের ৩ নং ওয়ার্ডের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। পানিবন্দি পরিবারগুলোর ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় তারা রান্নাবান্না করতে পারছে না। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক চলাচল। দৈনন্দিন কাজকর্ম করতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটছে এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
ভুক্তভোগী এলাকাবাসীর সাথে সংহতি জানিয়ে দ্রুত পানি নিষ্কাশনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। পরিস্থিতি পরিদর্শনে গিয়ে হাজীগ্রাম ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, দিঘ‌লিয়া রাইজিং সোসাইটির সভাপ‌তি হাসিবুর রহমান সাদ্দাম, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মোঃ রাজু শেখ এবং সা‌বেক ইউপি সদস‌্য ডাঃ জিয়াউর রহমান ক্ষোভ প্রকাশ করেন।
বক্তব‌্যকা‌লে তারা বলেন, “সামান্য বৃষ্টিতেই এই এলাকার মানুষকে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় আজ শতাধিক পরিবার খাটের ওপর মানবেতর দিন কাটাচ্ছে। আমরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এই অসহায় মানুষগুলোকে দুর্ভোগ থেকে মুক্ত করা হয়।”
এ সময় জলাবদ্ধ এলাকায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী সাধারণ জনগণ। তারা এই মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

More News Of This Category
© All rights reserved © 2025