1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:০৭|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ‘বেনানাশিস’ নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেতারের শিল্পী ও কলাকুশলীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, পেশাগত মর্যাদা এবং সংশ্লিষ্ট দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ‘বেনানাশিস’ নেতৃবৃন্দ শিল্পী ও কলাকুশলীদের সমস্যাগুলো দ্রুত সমাধানে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। তারা বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও জনপ্রিয় করতে শিল্পী-কলাকুশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

মতবিনিময়কালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন শিল্পী ও কলাকুশলীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সভায় ‘বেনানাশিস’-এর নেতৃবৃন্দসহ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025