1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৫|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

মো: আল-মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Spread the love

**মোঃ আল-মাহফুজ শাওন**

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম **শফিউল বারী বাবু**-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী **২৯ জুলাই ২০২৬ (বুধবার) আসর বাদ** এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন **৫টি থানা, ৩১টি ওয়ার্ড এবং ৩টি ইউনিয়নের** সকল পর্যায়ের নেতা-কর্মীদের উক্ত দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগরের অধীনস্থ প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের **কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে** নির্ধারিত সময়ে উপস্থিত থেকে মরহুম শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের **সম্মানিত আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ** এবং **বিপ্লবী সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি**।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন **আব্দুল্লাহ আল মামুন**, সহ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর।

More News Of This Category
© All rights reserved © 2025