1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত - khulnarprotichchobi
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:১৬|
শিরোনামঃ
স্বনামধন্য চিত্রগ্রাহক, নাট্যকার ও কবি তৈয়েব রহমানকে স্মরণ কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে খুলনার যুবকের মৃত্যু পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত

আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত আংশিক কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত ইউনিয়ন যুবদল কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষভাবে ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত আংশিক কমিটি দ্রুত পূর্ণাঙ্গ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি ওয়ার্ডে সক্রিয় ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা প্রয়োজন। এ লক্ষ্যে আগামী দিনে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ওয়ার্ড কমিটি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

More News Of This Category
© All rights reserved © 2025